Logo
প্রিন্টের তারিখ: 12 May 2026 | প্রকাশের তারিখ: May 12, 2026

সংবাদ শিরোনাম : জনরোষের মুখে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

জনরোষের মুখে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় জনরোষের মুখে পড়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। রোববার (২৯ মার্চ) বিকেলে মিরপুর চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা ও একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরে। এ সময় পরিস্থিতির অবনতি ঘটে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

জানা গেছে, আর এস ফাহিমকে মিরপুর এলাকায় দেখে উপস্থিত লোকজন ও শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। তার বিতর্কিত কর্মকাণ্ড ও পূর্ববর্তী বিভিন্ন অবস্থানের জেরে সেখানে স্লোগান ও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।


শাহ আলী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, চিড়িয়াখানা সামনে উত্তেজিত জনতা ঘিরে ধরলে নিরাপত্তার জন্য আর এস ফাহিমকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে কী না, খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।


© সকল কিছুর স্বত্বাধিকারঃ ডিএন টাইমস
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF